জেনে নিন কিভাবে লিমিটেড লাইসেন্স করবেন?
আপনি/আপনারা হয়ত ভাবছেন কয়েকজন বন্ধু মিলে একটি কম্পানী গঠন করবেন।তাহলে আর দেরী না করে জেনে নিন কিভাবে আপনি একটি কম্পানী গঠন করতে পারেন।
(১) প্রথমে আপনাকে একটি অফিস/ঘর ভাড়া নিতে হবে।
(২)রেজিস্টার অফ জয়েন্ট স্ট্রোকের www.rjsc.gov.bd এই ওয়েব সাইটে প্রবেশ করে উক্ত ওয়েব সাইটে একটি একাউন্ট খুলতে হবে।এর পর উক্ত একাউন্ট এ লগ ইন করে কম্পানীর নামের ছাড়পত্রের জন্য অনলাইনে আবেদন করতে হবে।আবেদন প্রক্রিয়া শেষ হলে ব্রাক / ওয়ান ব্যাংকে ৬০০ টাকা জমা দিতে হবে।ছয় শত (৬০০) টাকা জমা দিলে নামের ছাড়পত্র পেয়ে যাবেন।এর ছাড় পত্রের মেয়াদ থাকবে ছয় মাস।এই ছয় মাসের মধ্যে আপনাকে কাওরান বাজারে rsjc তে কম্পানী নিবন্ধনের জন্য আবেদন করতে হবে।Rjsc তে নামের ছাড়পত্র সহ অফিস ভাড়ার চুক্তিপত্র, জাতীয় পরিচয় পত্র, ছবি আবেদন পত্রের সাথে জমা দিতে হবে।কম্পানী নিবন্ধনের জন্য পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে জমা দিতে হবে।সফলভাবে আবেদন জমা দেওয়ার পর Rjsc থেকে আপনার অফিসে ভিজিট করতে যাবে।এর পর লাইসেন্স প্রদান করবে।
(৩) লিমিটেড কম্পানী দুই প্রকার প্রাইভেট লিঃ ও পাবলিক লিঃ। প্রাইভেট লিঃ কম্পানী গঠনের জন্য কমপক্ষে দুই জন সদস্য লাগবে এবং পাবলিক লিঃ কম্পানী গঠনের জন্য কমপক্ষে সাত জন সদস্য লাগবে।
Comments
Post a Comment